বলিউডের মেগাস্টার সালমান খান। ব্রেসলেট, হেয়ার কাট থেকে শুরু করে তার সানগ্লাস, জিন্সও ভক্তরা অনুসরণ করে। এমনকি বিয়িং হিউম্যান নামে তার রয়েছে ফ্যাশন প্রতিষ্ঠানও। তেমন একজন ফ্যাশন সচেতন তারকা এবার ট্রলের শিকার হলেন মাস্ক পরে! রাশিয়া ও তুরস্কে ‘টাইগার-৩’ ছবির কাজ শেষে ভারতে ফিরেছেন সালমান খান। আর তখনই কা-টি ঘটে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উল্টো মাস্কে দেখা যায় এই তারকাকে। কালো টি-শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান। মাথায় টুপি, মুখে কালো মাস্ক। তাতে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তার নামের আদ্যক্ষর ‘এসকে’। কিন্তু মাস্কটি উল্টো পরায় সেই অক্ষর দুটি উল্টে যায়। সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি হন তিনি। সালমানের উল্টো মাস্ক পরা দেখে অনেকেই টিপ্পনি কেটেছেন। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, ‘মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক’। অবশ্য করণ জোহর লিখেছিলেন, ‘সালমান খান যুক্তিকে হার মানান।’ জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১৫’ শুরু হওয়ার আগে দেশে ফিরে এসেছেন সালমান। এবারও অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব তার কাঁধে।
×
