ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার রোকেয়া হল প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা উচিত।’ কর্মসূচিতে অন্যদের মধ্যে ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত