আম্পায়ারিংয়ে অভিষেক হলো জাতীয় দলের সাবেক পেসার সাজেদুল ইসলামের।
এনামুল হক মনির পর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলোয়াড় হিসেবে আম্পায়ারিংয়ে নাম লেখালেন তিনি।
বুধবার বিকেএসপিতে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সিলেট বনাম বরিশাল ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক হয় ৩৩ বছর বয়সী সাজেদুলের।
.jpg)
২০০৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয় তার। ২০১৩ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন তিনি। তিন টেস্টে সাজেদুলের শিকার ৩ উইকেট। একই বছরে খেলা জিম্বাুবুয়ের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে কোনো উইকেট পাননি তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে ৯৯ ম্যাচ খেলে ২৪১ উইকেট নিয়েছেন সাজেদুল। লিস্ট-এ’তে ৫৫ ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট। কুড়ি ওভারের ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৭ উইকেট।
