ইকুয়েডরের কারাগারে বন্দুকযুদ্ধে নিহত ২৪

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৮ পিএম

ইকুয়েডরের গুয়ায়েকিলের একটি কারাগারে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণে অন্তত ২৪ বন্দী নিহত হয়েছে। কর্মকর্তারা মঙ্গলবার এ খবর জানান।

দ্য ন্যাশনাল ব্যুরো অব প্রিজনস নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছে ৪৮ জন।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাস্তো বুয়েনানো জানান, বন্দুকযুদ্ধ ও গ্রেনেড বিস্ফোরণে এসব বন্দী নিহত হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো টুইট করে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন।

মেক্সিকোর মাদকচক্রের সঙ্গে সম্পর্কিত থাকার কারণে ইকুয়েডরের কারাগারগুলোতে বিবদমান গ্রুপের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই দ্বন্দ্ব সংঘাত ঘটে থাকে।

দেশটির মানবাধিকার সংস্থা অমবুডসম্যান বলেছে, দেশটিতে ২০২০ সালে কারাগারে দাঙ্গায় ১০৩ জন নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত