কুমিল্লা-৭ আসন থেকে নবনির্বাচিত সাংসদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত শপথ নেবেন আজ।
তাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদের শপথ কক্ষে শপথ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার জাতীয় সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ এ তথ্য জানান।
কুমিল্লা-৭ আসনে সেপ্টেম্বর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খ্যাতিমান এই চিকিৎসক। গত ৩০ জুলাই এ আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়।
