বসুন্ধরা গ্রুপের আমন্ত্রণে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল গতকাল বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিটুমিন গ্রেড নির্ধারণ কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া, সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, মো. আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূর হোসেন হাওলাদার, মান-নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম এবং অন্য প্রকৌশলীরা।
প্ল্যান্ট পরিদর্শন শেষে বিশেষ বক্তব্য রাখেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান। এ সময় তিনি টেকসই সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের পরিবর্তে উচ্চমানের বিটুমিনের প্রয়োজনীয়তা এবং সড়ক উন্নয়নে বসুন্ধরা বিটুমিন বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন। অনুষ্ঠানে খন্দকার কিংশুক হোসেন, চিফ মার্কেটিং অফিসার, সেক্টর বি, দেশের উন্নয়ন প্রকল্পে বসুন্ধরা বিটুমিনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সঙ্গে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির প্ল্যান্ট প্রধান নাফিজ ইমতিয়াজ আলম বসুন্ধরা বিটুমিনের সামগ্রিক উৎপাদন ও পণ্যের গুণগতমান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন। বিজ্ঞপ্তি
