অনেক দিন পর্দায় নেই অভিনেত্রী শান্তা ইসলাম। সর্বশেষ সেলিব্রিটি শো’তেই হোস্টের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এবারের ফেরা সেই একই রূপে।
সঞ্চালনার পাশাপাশি ‘লাইফ ইজ বিউটিফুল’ শো’র পরিচালকও এই অভিনেত্রী।
শান্তা ইসলাম জানান, অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথির আসনে বসছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
অনুষ্ঠানের ধরন নিয়ে শান্তা ইসলাম বললেন, ‘স্বপ্ন দেখে সবাই, কিন্তু সেই পথটি ধরে হাঁটতে পারেন কয়জন? যারা পারেন তারা কেমন করেই বা পারেন। কেমনই বা তাদের জীবনচর্চা। কথায় কথাই এসবই উঠে আসবে অনুষ্ঠানটিতে।’
আরটিভিতে প্রচার হবে ‘লাইফ ইজ বিউটিফুল’। প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
