ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কেক কাটা ও দোয়া আনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ। বিজ্ঞপ্তি।
×
