২৫০ তম পর্বে ‘গল্প শেষে ঘুমের দেশে’

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৬:৫৮ পিএম

দুরন্ত টেলিভিশনে প্রচারিত হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান ‘গল্প শেষে ঘুমের দেশে’। আগামীকাল রবিবার প্রচারিত হতে চলেছে অনুষ্ঠানটির ২৫০তম পর্ব।

এই ধারাবাহিকের প্রতি পর্বে শিশুরা একটি নতুন গল্প জানতে পারছে। শিশুর মনস্তত্ত্বের সঙ্গে সংগতি রেখে গল্পগুলো নির্বাচন করা হয়েছে। বিখ্যাত শিশু সাহিত্য এবং বিভিন্ন দেশের প্রচলিত নানা গল্প নিয়েই এই আয়োজন। যেমন রূপকথার গল্প তেমনি বাস্তবতার মিশেলে থাকা শিশুর গল্প এর মুখ্য দিক।

গল্পকে সহজ সাবলীল উপস্থাপন এবং নান্দনিক দিক প্রকাশ করতে বিভিন্ন চরিত্রে শিশু শিল্পীদের পাশাপাশি বড়দের ভূমিকায় তারকা শিল্পীরা অভিনয় করেছেন। ২৫০তম পর্বে ফুলপরীর বেশে শিশুদের সাথে থাকবেন জনপ্রিয় নৃত্যশিল্পী মারিয়া ফারিহ্ উপমা। আর তার সাথে শিশুশিল্পী হিসেবে আছে শৈলী, রূপরূপালী, আরাধ্য ও মৃত্তিকা। এই পর্বে শিশুরা শুনবে শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প 'পুষি-ভুলোর বনবাস'।

জনপ্রিয় এই অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার, রাত ৯:৩০ মিনিটে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফাহিমা আহমেদ চৈতী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত