ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০২:৪৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রথমবারের মতো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। খ ইউনিটে এবার ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৪৭ হাজার ৬৩২ জন।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকের বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলোতেও সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। এ সময় জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এদিকে কাশিমপুর কারাগারে থাকা একজন শিক্ষার্থী খ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এ বিষয়ে বলেন, ‘একজন শিক্ষার্থী কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন। বিভিন্ন অভিযোগে কারাগারে থাকা ওই শিক্ষার্থীর পরীক্ষা নিতে বিজ্ঞ আদালতের আদেশবিষয়ক একটি চিঠি আমরা কারা কর্র্তৃপক্ষের মাধ্যমে পাই।’

এদিকে গত শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারের ক ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৫৭। আর মোট আসন ১ হাজার ৮১৫টি। সে ক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৪ দশমিক ৯৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত