তবুও সেরা সাফল্যের আশা ম্যানইউ কোচের

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১১:২১ পিএম

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ লিগ কাপ থেকে বাদ পড়েছে। লিগে সাত ম্যাচ খেলে দুই ড্র, এক হার। চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচের একটিতে হেরেছে। তবুও কোচ ওলে গানার সোলসকায়ের বলছেন এই দল নিয়েই সেরা সাফল্য আসবে। ভিয়ারিয়ালের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে শেষ সময়ে গোল করে দলকে ৩ পয়েন্ট এনে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ইপিএলে এভারটনের সঙ্গে একাদশে ছিলেন না সিআরসেভেন। বদলি হিসেবে নেমে দলকে জেতাতে পারেননি। ম্যাচটি  ১-১ গোলে ড্র করে ম্যানইউ। দলবদলে রোনালদো ছাড়াও ম্যানইউতে যোগ দিয়েছেন এবার জেডন সানচো, রাফায়েল ভারানে। সোলসকায়ের বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী যে আমরা এই দল থেকেই সেরাটা পাব। আমাদের আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমার খেলোয়াড়দের এই গ্রুপটার ওপর অনেক বিশ্বাস আছে।’ আন্তর্জাতিক বিরতির পর ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। লেস্টার সিটি, লিভারপুল, টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলবে। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও আতালান্তার সঙ্গে পরপর দুই লেগের ম্যাচ রয়েছে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত