ষষ্ঠ অধ্যায় : বাংলাদেশের সরকার ব্যবস্থা
বহুনির্বাচনী
১. বাংলাদেশে প্রথম কখন সরকার গঠিত হয়?
ক. ১৯৭১ সালের ৭ মার্চ
খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
২. বাংলাদেশের সংবিধান অনুসারে একজন রাষ্ট্রপতি টানা কত বছর রাষ্ট্রপতি পদে থাকতে পারেন?
ক. ১০ বছর খ. ১২ বছর
গ. ১৩ বছর ঘ. ১৫ বছর
৩. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙে দিতে পারেন কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার ঘ. উপদল নেতা
৪. কোনো বিল কখন আইনে পরিণত হয়?
ক. প্রধানমন্ত্রীর সম্মতির পরে
খ. আইনমন্ত্রীর সম্মতির পরে
গ. জাতীয় সংসদের সম্মতির পরে
ঘ. রাষ্ট্রপতির সম্মতির পরে
৫. আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ দেন কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী
গ. আইনমন্ত্রী ঘ. প্রধান বিচারপতি
৬. রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
ক. ৭ বছর খ. ৫ বছর
গ. ৪ বছর ঘ. ৩ বছর
৭. আমাদের দেশের সরকার প্রধান কে?
ক. রাষ্ট্রপতি খ. স্পিকার
গ. প্রধানমন্ত্রী ঘ. সেনাপ্রধান
৮. বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালত কোনটি?
ক. ফৌজদারি আদালত খ. গ্রাম্য আদালত
গ. জজ আদালত ঘ. দেওয়ানি আদালত
৯. নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারেন কে?
ক. হাইকোর্ট খ. জজকোর্ট
গ. মহাপরিচালক ঘ. আপিল বিভাগ
১০. বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কী?
ক. হাইকোর্ট খ. জজকোর্ট
গ. সুপ্রিম কোর্ট ঘ. জাতীয় সংসদ
১১. সুপ্রিম কোর্টের বিচারক কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে কর্মরত থাকতে পারেন?
ক. ৭০ বছর খ. ৬৭ বছর
গ. ৬৫ বছর ঘ. ৬৩ বছর
১২. যেকোনো আইন প্রণয়ন, পরিবর্তন বা সংশোধন করতে পারে কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি ঘ. জাতীয় সংসদ
১৩. সংসদের অনুমতি ছাড়া একনাগাড়ে কতদিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়?
ক. ৯০ দিন খ. ৮৫ দিন গ. ৮০ দিন ঘ. ৭৫ দিন
১৪. বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
১৫. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে?
ক. একনায়কতান্ত্রিক খ. যুক্তরাষ্ট্রীয়
গ. সংসদীয় ঘ. রাষ্ট্রপতি শাসিত
১৬. আইনের খসড়া তৈরি করেন কে?
ক. মন্ত্রিপরিষদ খ. আইন বিভাগ
গ. আইনমন্ত্রী ঘ. শাসন বিভাগ
১৭. জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করেন কে?
ক. রাষ্ট্র খ. সরকার
গ. আইন পরিষদ ঘ. সংবিধান
১৮. বাংলাদেশের বার্ষিক বাজেট কোথায় পেশ করা হয়?
ক. অর্থ মন্ত্রণালয়ে খ. শাসন বিভাগে
গ. জাতীয় সংসদে ঘ. পরিকল্পনা অধিদপ্তরে
১৯. বিচার বিভাগ কী অক্ষুণœ রাখে?
ক. সরলতা খ. সার্বিক যোগাযোগ
গ. কার্যকারিতা ঘ. অনুশাসন
২০. আইন সভার কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়?
ক. ৭০ জন খ. ৬০ জন
গ. ৫০ জন ঘ. ৪০ জন
২১. কে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষের প্রদত্ত যেকোনো ব্যক্তির দণ্ড মওকুফ করতে পারেন?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী
গ. আইনমন্ত্রী ঘ. প্রধান বিচারপতি
২২. প্রশাসন বিকেন্দ্রীকরণে প্রশাসন ব্যবস্থা কীরূপ হয়?
ক. প্রবঞ্চনামূলক খ. শোষণমূলক
গ. জবাবদিহিতামূলক ঘ. শাসনমূলক
২৩. আমাদের জাতীয় সংসদের নেতা কে?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার ঘ. চিফ হুইপ
২৪. আমাদের জাতীয় সংসদের কার্যকাল কত বছর?
ক. ৬ বছর খ. ৫ বছর
গ. ৪ বছর ঘ. ৩ বছর
উত্তর
১. গ, ২. ক, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. গ, ১৯. ঘ, ২০. খ, ২১. ক, ২২. গ, ২৩. ক, ২৪. খ
