সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:৪২ পিএম

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহুনির্বাচনী

১. প্রধান মেমোরির গতি

ক. বেশি খ. কম    গ. অত্যন্ত বেশি   ঘ. অত্যন্ত কম

২. 1 Byte= কত Bit?     

ক. 1 Bit           খ. 8 Bit    গ. 16 Bit     ঘ. 32 Bit

৩. কোনটি সবচেয়ে বড়?

ক. বাইট খ. মেগাবাইট   গ. গিগাবাইট   ঘ. টেরাবাইট

৪. কম্পিউটারের কর্ম এলাকা কোনটি?

ক. ROM খ. RAM    গ. CD   ঘ. DVD

৫. ১০২৪ গিগাবাইট

ক. ১ বাইট            খ. ১ কিলোবাইট  গ. ১ মেগাবাইট ঘ. ১ টেরাবাইট

৬. বর্তমানে ব্যবহৃত আধুনিক কম্পিউটারগুলোতে কমপক্ষে কোন সাইজের RAM দরকার?

ক. ১ গিগাবাইট                খ. ২ গিগাবাইট 

গ. ৩ গিগাবাইট                ঘ. ৪ গিগাবাইট

৭. আধুনিক প্রযুক্তি নির্ভর সব পণ্যই কী দ্বারা পরিচালিত হয়?

ক. মেমোরি                                 খ. প্রসেসর

গ. মাইক্রো প্রসেসর                      ঘ. সফটওয়্যার

৮. কম্পিউটারের সিস্টেম ইউনিটে RAM ROM কোথায় সংযুক্ত থাকে?

ক. মাদারবোর্ডে                খ. AGP তে

গ. HDD এর সঙ্গে            ঘ. Processor  এর সঙ্গে

৯. কোথায় কম্পিউটার চালু করার নির্দেশাবলি সংরক্ষিত থাকে?

ক. রমে  খ. র‌্যামে    গ. পেনড্রাইভে    ঘ. হার্ডডিস্কে

১০. RAM কোন ধরনের মেমোরি?

ক. স্থায়ী    খ. অস্থায়ী  গ. এক্সটারনাল    ঘ. ইন্টারনাল

১১. সহায়ক মেমোরির ক্ষমতা প্রকাশ করা হয়

i. হার্টজ ii. বাইট           iii. বিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii   গ. ii ও iii     ঘ. i, ii  ও iii

১২. 1 MB = কত?

i. 1024 kB    ii. 1024 × 1024 Byte

iii. 1024 × 1024 × 8 Bit

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii  গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৩. দুই ধরনের মেমোরি হলো

i. প্রাথমিক মেমোরি          ii. টারশিয়ারি মেমোরি

iii. সহায়ক মেমোরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii   গ. ii ও iii     ঘ. i, ii  ও iii

উত্তর

১. গ, ২. খ, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত