প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০২:৪৫ পিএম

নাটোরের বড়াইগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটূক্তি করার অভিযোগে সজল আহমেদ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে বনপাড়া বাজার থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে আটক করে।

আটক সজল জেলার লালপুর উপজেলার চষুডাঙ্গা গ্রামের মাসুদ প্রামাণিকের ছেলে। তিনি বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্য।

বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস জানান, সজল তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে কটূক্তিমূলক ধন্যবাদ জানায়। বিষয়টি নজরে আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, তার নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত