পটুয়াখালীতে দশ হাজার মিটার কারেন্ট জালসহ ৫ জেলে আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৩:৫৮ পিএম

পটুয়াখালীর পায়রা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫ জেলেকে আটক করেছে পায়রাকুঞ্জ নৌ-পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় এসব জেলেদের আটক করা হয়।

পরে সকাল নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ ৫ জেলের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় জব্দকৃত জাল পায়রা নদীর পারে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এসব জালের অবৈধ বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

পটুয়াখালী সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় অবৈধ জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত