গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ দেবে প্রিমিয়ার ব্যাংক

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১১:২৩ পিএম

প্রিমিয়ার ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত গ্রামীণ প্রান্তিক এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদানে সম্প্রতি সমঝোতা চুক্তি হয়েছে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আগারগাঁওয়ে পর্যটন ভবনে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমান। এম. রিয়াজুল করিম, এমডি-সিইও, প্রিমিয়ার ব্যাংক, ড. মো. মফিজুর রহমান, এমডি, এসএমই ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত