অবৈধ সম্পদ অর্জন

পাপিয়া দম্পতির অভিযোগ গঠনের শুনানি ৮ নভেম্বর

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০১:১২ এএম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে আগামী ৮ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছে আদালত।

গতকাল বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে শুনানির এ দিন ধার্য করেন। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। মামলার নথিপত্র সেই আদালতে স্থানান্তরের আদেশ দিয়েছেন বিচারক।

গত বছরের ৪ আগস্ট দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে এ মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত