ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা চট্টগ্রামেও

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০১:১২ এএম

দাম পরিশোধের পরও দীর্ঘদিন পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে এবার চট্টগ্রামের আদালতে মামলা করেছেন নুরুল আবছার পারভেজ (৩৫) নামে এক ভুক্তভোগী। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে এ মামলা করা হয়।

মামলার বাদী নুরুল আবছার পারভেজ জানান, তিনি চট্টগ্রামে রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী। তিনিসহ ই-অরেঞ্জের গ্রাহক মোর্শেদ সিকদার ও মাহমুদুল হাসান খানের পক্ষে প্রায় সাড়ে ১১ লাখ টাকা পাওনা দাবি করে মামলাটি করেছেন। মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানা, কর্মকর্তা আমানুল্লাহ, বীথি আক্তার, জায়েদুল ফিরোজ ও নাজমুল হাসান রাসেলকে বিবাদী করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত