কমভিভার ‘মোবিকুইটি পে এক্স’ ডিজিটাল পেমেন্ট চালু

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১২:০৩ এএম

বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল ফিনান্সিয়াল সল্যুশন কোম্পানি কমভিভা গতকাল বাংলাদেশের বাজারে তাদের পরবর্তী প্রজন্মের ডিজিটাল ওয়ালেট ও পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মোবিকুইটি  পে এক্স’ চালু করার ঘোষণা দিয়েছে। মোবিকুইটি পে এক্স বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম, যা বিশ্বজুড়ে ৭০টির বেশি ডিজিটাল ওয়ালেট পরিচালনা করে এবং প্রতি বছর ৫০টির বেশি দেশে প্রায় ১৩০ মিলিয়নের বেশি গ্রাহককে সেবা প্রদান করে থাকে।

বাংলাদেশে নিজেদের বাজার সম্প্রসারণ ও ডিজিটাল পেমেন্টস খাতে অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি এই কৌশলগত সিদ্ধান্তে এসেছে। সার্ক অঞ্চলের শীর্ষস্থানীয় ব্যাংক এবং ওয়ালেট অপারেটরদের সঙ্গে চুক্তির মাধ্যমে কমভিভা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের গ্রাহকদের নতুন সেবা সরবরাহ করে নিজেদের বাজার বৃদ্ধির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত