নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১২:৩৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলম (২৪) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ওয়ান পোলার নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। মৃত আলম নীলফামারী জেলার জলডাঙ্গা উপজেলার শিমুলবাড়ী চেনমারী এলাকার আতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, বুধবার সন্ধ্যায় আলম ভবনটির দ্বিতীয় তলায় নির্মাণকাজ করছিল। এ সময় হঠাৎ করে দ্বিতীয় তলা থেকে আলম নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এ সময় কারখানার অন্যান্য শ্রমিক তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় ডিকেএমসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, পুলিশ পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে দিয়েছে। গত বুধবার রাত বেশি হয়ে যাওয়ায় ঘটনা তদন্ত করা সম্ভব হয়নি। শিগগির এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত