ফিজদের বিদায় করে টিকে রইলেন সাকিবরা

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১২:৫২ এএম

রাজস্থান রয়্যালসকে বিদায় দিয়ে আইপিএল প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা নাইট রাইডার্স। গতকাল দুবাইয়ে ১৭১ রান করে ৮৬ রানে রাজস্থানকে হারায় কেকেআর। এতে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৪। আজ শেষ ম্যাচে হায়দরাবাদকে হারালে মুম্বাইয়েরও পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে নেট রানরেটে নির্ধারিত হবে চতুর্থ দল কারা হবে। গতকালের বিশাল জয়ে কেকেআরের নেট রানরেট ০.৫৮। মুম্বাইয়ের-০.০৪।

আগে ব্যাট করে শুভমন গিলের ৫৬ এবং ভেঙ্কটেশ আইয়ারের ৩৮ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় কলকাতা। জবাব দিতে নেমে সাকিব আল হাসানের করা ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় রাজস্থান। সাকিব প্রথম ওভারে দেন মাত্র ১ রান। এরপর অবশ্য আর বোলিং করেননি তিনি। শুরু থেকেই চাপে থাকা রাজস্থান দলীয় ৩৫ রানে হারায় ৭ উইকেট। রাহুল তেওয়াতিয়ার ৪৪ রান শুধু হারের ব্যবধান কমায়। শিভমান মাভি ২১ রানে ৪ এবং লোকি ফার্গুসন ১৮ রানে ৩ উইকেট নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত