কর্মশালায় বক্তারা

সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যকর খাবার

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০২:১৬ এএম

‘সুস্থ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। সুখী ও স্বাস্থ্যবান জীবন উপভোগ এবং অসংক্রামক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে অস্বাস্থ্যকর খাবার বর্জন করে স্বাস্থ্যকর প্রাকৃতিক খাবার গ্রহণ ও পর্যাপ্ত ব্যায়াম করতে হবে।’

গতকাল বৃহস্পতিবার ঢাকা সিভিল সার্জন অফিস আয়োজিত বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই প্রয়োজন। কিন্তু বেশিরভাগ সময় এই স্বাস্থ্যকর খাবার না খাওয়ায় আমাদের নানা রকম রোগে ভুগতে হয়। সেজন্য যাই খাওয়া হয় না কেন, খাবারটা যেন স্বাস্থ্যকর খাবার হয় সেদিকে সতর্ক থাকা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত