অন্যায়, অসত্য আর অনৈতিকতার বিরুদ্ধে জিয়াউদ্দিন আহমেদ বাবলু কখনো কথা বলতে ভয় পাননি উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘বাবলু ছিলেন একজন নন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সব সময় গণমানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি নির্ভয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি দেশের রাজনীতির মাঠে সোচ্চার ছিলেন।’
গতকাল শুক্রবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু সব সময় স্বপ্ন দেখতেন শক্তিশালী জাতীয় পার্টি গণমানুষের আস্থা অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এ জন্য তিনি জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সব সময় চেষ্টা করেছেন।
