ওবায়দুল কাদেরের বক্তব্য চর্বিত চর্বণ : রিজভী

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১০:৩৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা ‘চর্বিত-চর্বণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে, আইন করে ইসি গঠন করতে হবে।’

গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেছেন, ‘আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দেশে ইসি নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন হবে। এই লক্ষ্যে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করবেন। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই।’ এর জবাবে রিজভী আরও বলেন, ‘আবারও সেই পুরনো কথা, সেই সার্চ কমিটির ইসি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত