চেন্নাইয়ের চেয়ে অভিজ্ঞতায় পিছিয়ে দিল্লি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:৩৬ পিএম

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ দিল্লি ক্যাপিটালস খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। দলে ঋষভ পান্ত, পৃথ্বী শ এবং শিমরন হেটমায়ারের মতো তরুণ প্রতিভা থাকলেও ব্রায়ান লারা অভিজ্ঞতার নিরিখে চেন্নাইয়ের চেয়ে এদের পিছিয়ে রাখছেন। দিল্লির সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং স্টিভেন স্মিথ। কিন্তু প্রথম একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। দিল্লির ব্যাটিংলাইনের অনভিজ্ঞতা নিয়ে আইপিএলের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার লারা বলেছেন, ‘ব্যাটিং-বোলিং ডিপার্টমেন্টের কোনো দুর্বলতা নেই। দুজন অসাধারণ স্পিনারের সঙ্গে তিনজন দারুণ ফাস্ট বোলার আছে তাদের। অলরাউন্ডার স্টয়নিসকে না পাওয়াটা দিল্লির জন্য দুর্ভাগ্য। তবে স্মিথ খুব উঁচুমানের টি-টোয়েন্টি ক্রিকেটার নন। তাকে একাদশের বাইরে রেখে ভালোই করে দিল্লি। পান্ত, শ এবং হেটমায়ার দারুণ প্রতিভা হলেও এরা কেউ ধাওয়ানের মতো অভিজ্ঞ নন। এটাই দিল্লির জন্য চিন্তার বিষয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত