সনি র‌্যাংগসের চার ছক্কার ক্যাম্পেইন

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:৩৯ পিএম

বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস, এক্সেলসিওর সিলেট হোটেল রিসোর্ট, খাদিমপাড়া, সিলেট ৩১০৩, বাংলাদেশ-এ ‘টি২০ ওয়ার্ল্ড কাপ - চার ছক্কা অফার’ ক্যাম্পেইন ও ‘অ্যানুয়াল বিজনেস কনফারেন্স ২০২১’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস. বিনাস হোসেন যৌথভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতা পাচ্ছেন সব পণ্যে এক্সক্লুসিভ ডিসকাউন্ট, চার ছক্কা স্ক্র্যাচ কার্ড, ফ্রি গিফট ও লয়ালিটি ডিসকাউন্ট। ৯ অক্টোবর থেকে সনি-র‌্যাংগস অনলাইন স্টোরে অর্ডার করে বা সরাসরি দেশব্যাপী সনি-র‌্যাংগস-এর শোরুম থেকে ক্রেতারা পাচ্ছেন এই অফারের সব ইলেক্ট্রনিক্স পণ্য। সংবাদ বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত