রাতুল প্রপার্টিজের গ্রাহকরা এখন থেকে ব্র্যাক ব্যাংকের বিশেষ ইন্টারেস্ট সুবিধা, দ্রুত গৃহঋণ প্রসেসিং এবং ব্যাংকের প্রমোশনাল অফার উপভোগ করতে পারবেন। দুই প্রতিষ্ঠান সম্প্রতি এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রাতুল প্রপার্টিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. আলিনুর রহমান এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল লেনডিং মনিরুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন। ঢাকায় রাতুল প্রপার্টিজের অফিসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব মর্টগেজ অ্যান্ড ডেভেলপার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মো. সিরাজুস সালেকিন ও ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সাতমসজিদ রোড শাখা রাহাত জামেল হায়দার এবং রাতুল প্রপার্টিজের জেনারেল ম্যানেজার-অপারেশনস মুজাম্মেল হক আকন্দ ও হেড অব মার্কেটিং নয়িম শরীফ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
