রাজশাহী সীমান্ত ভারতের নাগরিকের লাশ হস্তান্তর

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০১:৪১ এএম

রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ধরা পড়ার পর পানিতে ঝাঁপ দিয়ে নিহত ভারতীয় নাগরিক ভরত মণ্ডলের (৩৩) লাশ হস্তান্তর করা হয়েছে।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির রাজশাহীর ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির আওতাধীন ১৫৯/২ এস সীমান্ত পিলারের কাছে ভারতীয় কর্র্তৃপক্ষের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

ভরত মণ্ডল ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি গ্রামের তারপদ মণ্ডলের ছেলে। গত ২ অক্টোবর রাতে ফেনসিডিল নিয়ে রাজশাহী সীমান্তে এলে বিজিবি তাকে আটক করে। এরপর নৌকা থেকে হাতকড়া পরা অবস্থায় পদ্মা নদীতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।

বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে ভরত মণ্ডলের লাশ ভারতীয় কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত