পদার্থ বিজ্ঞানী হারুন অর রশিদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:১১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ‘বোস অধ্যাপক’ ড. এ এম হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী আজ রবিবার এক শোক বার্তায় বলেন, অধ্যাপক হারুন অর রশিদ শুধু একজন পদার্থবিজ্ঞানীই নন, তিনি ছিলেন, বিজ্ঞান গবেষণায় একজন নিবেদিতপ্রাণ।

‘নিয়মিত গবেষণার পাশাপাশি তিনি পদার্থ বিজ্ঞান শিক্ষায় বিশেষ করে বাংলা ভাষায় পদার্থ বিজ্ঞান শিক্ষায় এক অনবদ্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যু দেশের বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করেছে।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞানী হারুন অর রশিদ শনিবার সকালে রাজধানীতে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত