সম্প্রতি একটি প্রমোদতরী থেকে শাহরুখপুত্র আরিয়ান খানকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এরপর তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এনে তাকে গ্রেপ্তারও করা হয়। এবং ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের বিচারিক জেল হেফাজতে পাঠায় আদালত। আরিয়ান এখন মুম্বাইয়ের আর্থার জেলে রয়েছেন।
খান পরিবারের এমন ঝক্কি-ঝামেলার মধ্যেই শাহরুখকন্যা সুহানা খানের মতো দেখতে এক তরুণীর ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
শাহরুখকন্যা সুহানা এখন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছেন। তিনি সামাজিক মাধ্যমে ভারতের অন্যতম জনপ্রিয় তারকা-সন্তান। যত বারই তিনি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন, তত বারই সে ছবি ইন্টারনেটে ঝড় তুলেছে। এবার সুহানার মতো দেখতে এক তরুণী নজর কাড়লেন।
ওই তরুণীর নাম ইশা জৈন। ইনস্টাগ্রামে তাঁর অনুগামী এক লাখ ২৮ হাজার। এক ভক্ত তাঁর ছবিতে মন্তব্য করেছেন, ‘তুমি দেখতে সুহানা খানের মতো’। আরেক নেটিজেন মন্তব্য করেছেন, ‘তুমি যে দেখতে সুহানা খানের মতো, তা কি আমিই প্রথম খেয়াল করলাম?’
যা হোক, আরিয়ান গ্রেপ্তারের পর শাহরুখ খান ও গৌরী খান বলিউড তারকা ও রাজনীতিকদের কাছ থেকে সমবেদনা ও সমর্থন পাচ্ছেন। খান পরিবারের পাশে দাঁড়িয়েছেন সালমান খান, হৃতিক রোশন, পূজা ভাট, রাভিনা ট্যান্ডন, বিশাল দাদলানি ও জনি লিভারসহ অনেকে।
আরিয়ান খান এখন কারাগারে রয়েছেন। তাঁর আইনজীবীরা সেশন কোর্টে যাবেন। সম্ভবত আগামীকাল সোমবার আবারও তাঁর জামিনাবেদন নিয়ে শুনানি হবে।
গত শনিবার মুম্বাই থেকে গোয়ামুখী এক প্রমোদতরীর পার্টি থেকে আটক করা হয় আরিয়ান-সহ আরও ৮ জনকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন শাহরুখ-পুত্র। আরিয়ানের দুই সঙ্গী মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টকেও গ্রেফতার করে ভারতের এনসিবি।
শনিবারই মুম্বাই উপকূল থেকে গোয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কর্ডিলিয়া ক্রুজ শিপের। যার ভেতরে চলছিল তিনদিনের রেভ পার্টি। সেখানেই আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আরিয়ান খানকে। এনসিবি জানতে পারে যে এই রেভ পার্টিতেই নিষিদ্ধ মাদকের ব্যবহার হচ্ছে। এরপরই এনসিবি সেই ক্রুজে তল্লাশি অভিযান চালায় এবং অতিথিদের কাছ থেকে একাধিক মাদক উদ্ধার করে।
এরপর সোমবার মুম্বাইয়ের একটি আদালত আরিয়ানের জামিনাবেদন প্রত্যাখ্যান করে এবং বৃহস্পতিবার পর্যন্ত রিমান্ড হেফাজতে পাঠিয়ে দেয়।
বৃহস্পতিবারও জামিন পাননি আরিয়ান খান। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আইনজীবীর দাবি মতো আরিয়ান-সহ বাকিদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেয় আদালত। বিচারপতি দাবি করেন, এনসিবি তদন্তকারীরা তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট সময় পেয়েছেন। এর পরেই আরিয়ানদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
সঙ্গে সঙ্গে আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হয় শুক্রবার। কিন্তু সেদিনও জামিন হয়নি তার। এবার আবার আগামীকাল সোমবার তার জামিন শুনানি হবে।
