বেলজিয়ামকে হারিয়ে নেশন্স লিগে তৃতীয় ইতালি

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:৩০ পিএম

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গেল ইতালি। ২০ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণও করে ফেলে দলটি। বেলজিয়াম অবশ্য শেষ দিকে গোল করে লড়াইয়ের বার্তা দিল। তবে সেই লড়াই প্রতিহত করে উয়েফা নেশন্স লিগে তৃতীয় হলো ইতালি।

রবিবার জুভেন্তাস স্টেডিয়ামে ২-১ গোলে জয় তুলে নেয় ইতালি। ৪৬ মিনিটে নিকোলো বারেল্লা ইতালিকে প্রথম এগিয়ে দেন। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডোমেনিকো রেবারডি। ৮৬ মিনিটে বেলজিয়ামের পক্ষে ব্যবধান কমানো গোল করেন চার্লস ডি কেটেলেইর।

রবিবার মিলানের সান সিরোয় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত