চুপিসারে বিয়ে করেছেন নুসরাত-যশ?

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০১:০৪ পিএম

প্রথমবার যশ দাশগুপ্তকে স্বামী বলে স্বীকার করলেন নুসরাত জাহান! অন্তত কলকাতার নায়িকার ইনস্টা স্টোরি তেমনটাই বলছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রবিবার জন্মদিন ছিল যশের। শনিবার রাতেই ভালোবাসার ইমোজি দিয়ে যশকে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরাত।

রবিবার রাত বাড়তেই এক দোতলা কেকের ছবি শেয়ার করেন নুসরাত। সেই কেকে লেখা যশের আদ্যাক্ষর ওয়াই ও ডি। এখানেই শেষ নয়, লেখা ‘হাজব্যান্ড’। তার নিচে লেখা ‘ড্যাড’।

যশ বাবা হয়েছেন কিছুদিন আগে। ছেলে ঈশানের জন্ম সনদে তারই নাম। কিন্তু ‘স্বামী’? প্রশ্ন উঠেছে তবে কি চুপিসারেই বিয়ে করে নিয়েছেন তারা?

এখানেই শেষ নয়, যশের প্রতি ভালোবাসা খোলাখুলি জানালেন। লিখেছেন, ‘শুভ জন্মদিন ভালোবাসা’। সব মিলিয়ে আলোচনা-সমালোচনা এড়িয়ে প্রকাশ্যেই উথলে উঠেছে প্রেম।

গত ২৬ আগস্ট পার্ক-স্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের নাম রাখেন ‘ঈশান’। নুসরাতের ডেলিভারি পর্বে সারাক্ষণ অভিনেতা যশ তার সঙ্গে হাসপাতালে ছিলেন। হবু মাকে তিনিই গাড়ি চালিয়ে নিয়ে যান হাসপাতালে। সন্তান জন্মানোর পর মিডিয়াকে সব খবর যশই জানান। এরপর সন্তানের জন্ম সনদে দেখা যায় যশের নাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত