নেইমারের সমালোচনায় সাবেক পিএসজি তারকা

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৭:৪৪ পিএম

ক’দিন আগে কাতার বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ বলে ইঙ্গিত দিয়েছেন নেইমার। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন পিএসজির সাবেক তারকা জেরোম রোথন।

নেইমারের মন্তব্য পিএসজির জন্য ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেন রোথন। তার মতে দেশের প্রতি নেইমারের ভালোবাসা স্পষ্ট। তবে ক্লাবের প্রতি নিবেদনটা স্পষ্ট নয়।

‘তার সাম্প্রতিক মন্তব্য পিএসজির জন্য ভয়ঙ্কর… ক্লাবের প্রতি তার কমিটমেন্টের অভাব দেখা যাচ্ছে।’- বলেন রোথন।

তিনি আরো বলেন, ‘ফর্মে থাকলে নেইমার দুর্দান্ত একজন খেলোয়াড়। কিন্তু মনে হচ্ছে সে কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং তার সাহসের অভাব রয়েছে।’

‘ব্রাজিলের প্রতি তার ভালোবাসা স্পষ্ট। সে বিশ্বকাপ জিততে চায়। কাতারে তার শেষ সুযোগ হবে। কিন্তু আপনি যখন এই পর্যায়ের একজন খেলোয়াড় হবেন, আইকনিক খেলোয়াড় হিসেবে ক্লাবের প্রতিও আপনাকে আরো বেশি কিছু করতে হবে। আপনাকে আপনার দায়িত্বের মুখোমুখি হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত