উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে : ডিকসন

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০১:৩৬ এএম

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, এদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে।

গতকাল মঙ্গলবার সকালে মির্জাপুরে ঐতিহ্যবাহী দানবীর রণদা সাহার নিজবাড়ির পূজামন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

সকাল ১০ট ১০ মিনিটে তিনি কুমুদিনী হাসপাতালে এসে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক। পরে তিনি কুমুদিনী হাসপাতাল কমপ্লেক্স ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন।

এরপর ব্রিটিশ হাইকমিশনার লৌহজং নদীর তীরঘেঁষা দানবীর রণদা প্রসাদ সাহার নিজবাড়ি মির্জাপুর গ্রামে দুর্গা পূজামন্ডপ পরিদর্শনে যান। সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

তিনি বলেন, দানবীর রণদা প্রসাদ সাহাকে আমি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা জানাই। এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবায় তার গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি।

তিনি বলেন, দুর্গাপূজার উৎসবের আমেজে কুমুদিনী প্রাঙ্গণ ভরপুর হয়ে উঠেছে। এই উৎসবের আকর্ষণে সকল শ্রেণি-পেশার মানুষ পূজা অনুষ্ঠানে যোগ দিচ্ছে। আমি পূর্বেও এদেশে পূজা দেখেছি। এ বছর এই পূজা অনেক বেশি উৎসবমুখর বলে মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত