ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু বেড়ে ৮২

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১০:২৮ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৮২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে ঢাকায় ১৬৩ এবং ঢাকার বাইরে ৪৮ নতুন রোগী ভর্তি হন।

বুধবার পর্যন্ত অক্টোবর মাসে এ রোগে হাসপাতালে ভর্তি হলেন ২৫৩২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯২৮ ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছেন ৭৬৬ জন, আর বাকি ১৬২ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ২০ হাজার ৭২৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৭১৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত