সাংবাদিকদের জিএম কাদের

সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করে দেব

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০১:৪৮ এএম

‘সম্প্রীতি বিনষ্টের সব ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেব’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘কোনো অপশক্তি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গা উৎসবে এদেশের মুসলিম-বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ও উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। আশা করছি, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।’

গতকাল বুধবার বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী, রমনা কালীমন্দির এবং রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত