দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দিনাজপুর বীরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রথিন্দ্রনাথ রায় (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভোগনগর কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রথিন্দ্রনাথ খানসামা উপজেলার দুহসহ গ্রামের বাসিন্দা। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোহসেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মাদারীপুর রাজৈরে ট্রাক ও পিকআপ সংঘর্ষে সুজন চৌকিদার (২৪) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
×
