হিলি স্থলবন্দর

কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১৫-২০ টাকা

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০১:৫০ এএম

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে কাঁচামরিচ আমদানি বন্ধ হলেও বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ বাড়ায় হিলিতে দাম কমতে শুরু করেছে। দুদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে পাইকারি ও খুচরাতে কেজিতে ১৫-২০ টাকা।

দুদিন আগেও পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ ১শ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে। আর খুচরাতে ১২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষজনের মধ্যে।

শারদীয় দুর্গাপুজার কারণে গত ১১ অক্টোবর থেকে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বন্ধ হলেও দেশের বাজারে কোনো প্রভাব পড়েনি দেশীয় কাঁচামরিচের সরবরাহ বেশি থাকায়। সামনে দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত