রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী

দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০১:৫১ এএম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ৭১ সালের মতো সবাই মিলে রুখে দাঁড়াতে হবে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের মাধবপুর, খাইলশা ও দুয়ারা এলাকার কয়েকটি পূজাম-প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। কোনো অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেশে জঙ্গিবাদ উসকে দিচ্ছে। কিন্তু দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।’  এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত