গত ১৩ অক্টোবর দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় গার্ডা শিল্ড সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির ফলে রূপায়ণ সিটি উত্তরার ম্যাজেস্টিক প্রিমিয়াম কন্ডো অ্যাপার্টমেন্টের গ্রাহকরা গার্ডা শিল্ডের মাধ্যমে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সেবা পাবেন।
রূপায়ণ সিটি উত্তরার পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান এবং গার্ডা শিল্ডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর শেরিফ বকতিয়ার দৌলা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় রূপায়ণ সিটির হেড অব সেলস রেজাউল হক লিমন, হেড অব কাস্টমার সার্ভিস শেখ সিরাজ উদ্দিন এবং গার্ডা শিল্ডের অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম ওয়াহিদুজ্জামান, হেড অব অপারেশন লে. কর্নেল (অব.) আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি উত্তরার বসবাসকারীরা যাতে উন্নতমানের সেবা পান তার জন্যই আমরা গার্ডা শিল্ড সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। বিজ্ঞপ্তি।
