ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, বৃহস্পতিবার রাতে পুঞ্চ-রাজৌরির মেনধার মহকুমার নারখাস জঙ্গলে অভিযানে গেলে গোলাগুলিতে তাদের দুই সদস্য প্রাণ হারান।
গত ১০ অক্টোবর একই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক জুনিয়র কমিশন্ড অফিসারসহ (জেসিও) পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। এরপর থেকে পুঞ্চে অভিযান পরিচালনা করে আসছে সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, পুঞ্চের ওই জঙ্গলে লস্কর-ই-তৈয়বার একদল সদস্য আশ্রয় নিয়েছে। ওই খবর পেয়েই ভারতীয় সেনারা অভিযানে নামেন।
