আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৭:৪২ পিএম

তারকাবহুল দল আবাহনী লিমিটেডকে হারিয়ে ক্লাব কাপ হকির শিরোপা জিতে নিয়েছে তারুণ্য নির্ভর মেরিনার ইয়াংস ক্লাব। ক্লাব কাপ হকিতে এটিই প্রথম শিরোপা দলটির।

শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আসরের ফাইনালে আবাহনীকে ৩-০ গোলে হারায় মেরিনার্স। দলটির পক্ষে জোড়া গোল করেন সোহানুর রহমান সবুজ।

২২ ও ৫৮ মিনিটে সবুজের করা দুটি গোলই ছিল ‘ফিল্ড গোল’। ৫৫ মিনিটে অভিষেক কুমারের করা অন্য গোলটিও ছিল ‘ফিল্ড গোল’।

৫৩ মিনিটে আবাহানীর একটি গোল বাতিল হয়। আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে ২০ মিনিট বন্ধ ছিল খেলা।

ঘরোয়া হকিতে ক্লাব কাপ হকি বেশ মর্যাদার একটি আসর। প্রিমিয়ার লিগের প্রস্তুতি মূলক এই টুর্নামেন্টের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ছিল আবাহনী। ২০১৮ সালের সেই আসরে মেরিনার্সকে হারিয়েই মৌসুম সূচক টুর্নামেন্টটি জিতেছিল আবাহনী। তবে এবার পাল্টা নিল মেরিনার্স।

ক্লাব কাপ হকি শেষে মঙ্গলবার থেকে শুরু হবে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত