১০ কোটি রুপি বেতনে ভারতের কোচ দ্রাবিড়

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১:৫৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। শুক্রবার দুবাইয়ে আইপিএল ফাইনালের সময় রাহুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেখানেই কোচ হতে সাবেক অধিনায়ককে রাজি করানো হয় বলে জানিয়েছে টাইমস ইন্ডিয়া। ১০ কোটি রুপি বার্ষিক বেতনে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে কাজ করবেন বর্তমানে ভারতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকা রাহুল দ্রাবিড়। রাহুল বোলিং কোচ হিসেবে সাবেক পেসার পরশ মামব্রেকে নিয়োগ দেওয়ার অনুরোধ করেছেন। তবে ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোরকে নিয়ে আপত্তি নেই তার। ২০১৭ সালে অনিল কুম্বলের জায়গায় দায়িত্ব নেন বিদায়ী কোচ রবি শাস্ত্রি। ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো এই বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় তাকে। বছরে ৮ কোটি রুপি বেতন পেতেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত