টি-টোয়েন্ট বিশ্বকাপ নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। বাকিরাও বসে থাকছেন না। বিশেষ করে টেস্ট দলের মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তদের নতুন অভিযান আজই শুরু হচ্ছে লম্বা পরিসরের ঘরোয়া প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগে। চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের তিন ভেন্যুর চারটি মাঠে হবে এবারের লিগ। দুই স্তরের প্রতিযোগিতায় ছয়টি রাউন্ড মাঠে গড়াবে। একই দিনে হবে চারটি করে ম্যাচ। প্রথম স্তরে খেলবে ঢাকা, খুলনা, রংপুর ও সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরে খেলবে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ। আজ সিলেট একাডেমি মাঠে খেলতে নামবে ঢাকা ও সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা ও রংপুর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম স্বাগতিক চট্টগ্রাম খেলবে রাজশাহীর বিপক্ষে। আর কক্সবাজার আউটার স্টেডিয়ামে ঢাকা মেট্রো খেলবে বরিশালের বিপক্ষে।
×
