যুক্তরাষ্ট্রে শাবিপ্রবি শিক্ষকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:৫৪ এএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে মোহাম্মদ মাহফুজুর রহমান নামে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মাহফুজুর রহমান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

শাবিপ্রবির প্রক্টর আলমগীর কবির জানান, মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন, তা বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পুলিশ বিষয়টি তদন্ত করছে। মাহফুজুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত বলে জানান তিনি।

মাহফুজুর রহমান বুয়েট থেকে পড়ালেখা শেষ করে ২০১৮ সালের ডিসেম্বরে শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। গত আগস্টে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত