দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে : তাজুল

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:৪২ পিএম

ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর মাধ্যমে বহির্বিশ্বেবাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‘বিশ্বহাত ধোয়া দিবস-২০২১ উদযাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, মেট্রোরেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম ও চমক সৃষ্টি হয়েছে। এসব উন্নয়ন তাদের সহ্য হয় না বলে নানা কৌশল অবলম্বন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত