ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য একরামুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, আনোয়ার হোসেন খান সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের প্রায় ৩২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
