সাংস্কৃতিক চর্চার বিকাশ ছাড়া মৌলবাদ উত্থান রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনে পরিচর্যার অভাবে আজ মৌলবাদের উত্থান হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার পর সাংস্কৃতিক অঙ্গনকে গলা টিপে হত্যা করা হয়েছে। অতীতে স্বাধীনতার বিপক্ষের শক্তি রাষ্ট্র পরিচালনাকালে মৌলবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে। সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ ছাড়া মৌলবাদের উত্থানকে রোধ সম্ভব নয়।
গতকাল রবিবার দুপুরে মাগুরা সার্কিট হাউজ মিলনায়তনে মাগুরা জেলার সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
