টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করেছে ভারত। দুবাইতে টসে হেরে আগে ব্যাটিং করা ইংল্যান্ড ৫ উইকেটে ১৮৮ রান তোলে। ৩৬ বলে ৪২ করেন জনি বেয়ারেস্টো। ২০ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন মঈন আলি। ৪০ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সামি। জবাবে উড়ন্ত সূচনা এনে দেন লোকেশ রাহুল (৫১) এবং ইশান কিষান (৭০)। ওপেনিংয়ে ৮.১ ওভারে ৮২ রান তোলেন তারা। ১৪ বলে ২৯ করেন ঋষভ পান্থ। এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ভারত। মেন্টর ধোনি দলের সঙ্গে যোগ দেওয়ার পর এটা কোহলিদের প্রথম জয়। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবারের টুর্নামেন্টে ভারতীয় দলের সঙ্গে আছেন পরামর্শক হিসেবে। চেন্নাই সুপার কিংসকে শিরোপা পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়ার পর কোহলি-রোহিতদের দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর ভারতীয় জার্সিতে এই প্রথম মাঠে ফিরলেন তিনি। এতে ধোনিভক্তদের মনে যেন আবার প্রাণের সঞ্চার। কারণ মাঠে না থাকলেও দলের সাফল্যের পেছনে থাকবেন মাস্টারমাইন্ড ধোনি।
×
