মন্দির-মণ্ডপে হামলার ঘটনায় ৭১ মামলা, আটক ৪৫০

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:০৬ এএম

কুমিল্লার ঘটনার জের ধরে দেশের কয়েকটি জেলায় পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সোমবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু মামলা প্রক্রিয়াধীন। আটকের সংখ্যা বাড়তে পারে।

এদিকে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ যে কোনো মাধ্যমে গুজব ও বিভ্রান্তি না ছড়াতে এবং যাচাই ছাড়া সংবাদে বিশ্বাস না করতে সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে পুলিশ।

যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে বলেও জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত